বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

নকল সিল ও বিভ্রান্তিকর প্রতিশ্রুতির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

bornomalanews
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮ Time View

তারেক রহমানের নির্বাচন নিয়ে সতর্কবার্তা: নকল সিল ও বিভ্রান্তিকর প্রতিশ্রুতির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নকল সিল, বিভ্রান্তিকর প্রতিশ্রুতি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার ধানমন্ডির কলাবাগান মাঠে ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় তিনি বলেন, নির্বাচনের নামে কিছু মহল বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বিশেষ করে মা-বোনদেরকে বিভিন্ন বায়বীয় প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারেক রহমান এই নির্বাচনকে দেশ গঠনের নির্বাচন হিসেবে উল্লেখ করেন এবং বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ যেই নির্বাচনের জন্য অপেক্ষা করেছে, সেটি এই নির্বাচন। তিনি বলেন, বিগত সময়ের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ সাধারণ মানুষের হয়নি, কিন্তু এবার সেই সুযোগ আসছে। তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হবে এবং দেশের ভাগ্য পরিবর্তনের পথ সুগম হবে। তারেক রহমান বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপি রয়েছে যা নারীদের শিক্ষিত ও সফল গড়ে তোলার জন্য প্রকৃত কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে কাজ করছে। বিএনপি চেয়ারম্যান দেশের মেগা প্রকল্পগুলোতে ব্যাপক দুর্নীতি হয়েছে উল্লেখ করে বলেন, এ সময়ে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন হয়নি। গ্রামগঞ্জের হাসপাতালগুলোতে ওষুধ ও ডাক্তার পাওয়া যায় না, স্কুল-কলেজ ভেঙে পড়েছে এবং রাস্তাঘাট নষ্ট অবস্থায় রয়েছে। এসব সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102