বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নতুন করে হুমকি

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নতুন করে হুমকির ভাষায় সতর্ক করেছেন। ৪ ফেব্রুয়ারি এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খামেনির ‘অত্যন্ত শংকিত’ হওয়া উচিত এবং তাকে ‘খামোশ’ থাকতে হবে। গত জানুয়ারি মাসে ইরানে ব্যাপক বিক্ষোভ ও সেই বাধায় সরকারি বাহিনীর বিরুদ্ধে কঠোর দমনপীড়নের অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার মোতায়েন করে উত্তেজনা বৃদ্ধি করে। তবে মধ্যস্থতার উদ্যোগ নেয় তুরস্ক, যার ধারাবাহিকতায় শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদ্বয় ওমানে বৈঠকে বসার কথা রয়েছে। যদিও বুধবার বৈঠক না হওয়ার আশঙ্কা দেখা দেয়ার পর ট্রাম্পের এই হুমকি আসে। ট্রাম্প আরও বলেন, ইরানকে অবশ্যই পরমাণু কর্মসূচি থেকে বের করে আনতে হবে, কারণ পারস্য উপসাগরীয় দেশগুলো কখনো এই শক্তি অর্জন করতে পারবে না। সেই কারণেই তারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ বৈঠকের তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার ওমানের মাস্কাটে স্থানীয় সময় সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র আলোচনায় ইরানের পারমাণবিক কার্যক্রম ছাড়াও ব্যালিস্টিক মিসাইল ও প্রক্সি বাহিনীকে সহায়তা বিষয়কও আলোচনা করতে চায়, কিন্তু ইরান স্পষ্ট করে জানিয়েছে যে তারা শুধুমাত্র পারমাণবিক কার্যক্রম নিয়েই আলোচনা করবে। এই দৃঢ় অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র প্রথমে আলোচনায় অংশ নিতে অনিচ্ছুক ছিল। তবে শেষ পর্যন্ত আলোচনায় বসতে সম্মত হয়েছে। ট্রাম্প বলেন, ‘আমি বলব, খামেনি ভেবে কথা বলা উচিত। হ্যাঁ, তার চিন্তিত হওয়া উচিত। তবে তারা আমাদের সঙ্গে আলোচনা করছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102