বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা

শেখ হাসিনা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক ভূমিকা রাখতে পারবেন না : মির্জা ফখরুল

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৬ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক ভূমিকা রাখতে পারবেন না। তিনি মনে করেন, দেশের রাজনীতিতে দীর্ঘদিন ক্ষমতা কেন্দ্রীভূত করার কারণে শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে, যা একটি সংকটের সৃষ্টি করেছে। তবে এই সংকট পেরিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন সম্ভব, যা হওয়া উচিত। ভারতের ইংরেজি সাময়িকী ‘দ্য উইক’ এ দেওয়া সাক্ষাৎকারে ফখরুল বলেন, দীর্ঘমেয়াদে শেখ হাসিনা আর একটি কার্যকর ফ্যাক্টর নয় এবং রাজনীতিতে তার গুরুত্ব কমে যাবে। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না করার বিষয়ে তিনি জানান, দলের পক্ষ থেকে অংশগ্রহণ না করার নির্দেশ থাকলেও কিছু স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারেন। তবে আওয়ামী লীগের অনুপস্থিতি নির্বাচন প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে না বলে তার বিশ্বাস। ফখরুল বলেন, দেশের মানুষ এবারের নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশ প্রত্যাশা করছে। বিশেষ করে তরুণ ভোটাররা দীর্ঘদিন স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি, তাই এবারের নির্বাচনে তাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন। নির্বাচনকে ঘিরে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তেমন নেই বলেও জানান বিএনপি মহাসচিব। তিনি মনে করেন, নির্বাচন কমিশন এবং সরকারের ইতিবাচক ভূমিকা নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু রাখতে সহায়ক হবে এবং প্রচারের সময় কিছু বিচ্ছিন্ন সমস্যা হলেও তা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102