মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

হিজবুল্লাহ প্রধান কাল ভাষণ দেবেন, আসতে পারে নির্দেশনা

bornomalanews
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৯ Time View

নিজ যোদ্ধাদের উদ্দেশ্যে কাল ভাষণ দেবেন লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। গতকাল মঙ্গলবার হিজবুল্লাহর ব্যবহৃত হাজার হাজার পেজারে বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরায়েল। এরপর আজ ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়েছে তারা।

এমন পরিস্থিতিতে কাল বৃহস্পতিবার ভাষণ দিতে যাচ্ছেন হিজবুল্লাহ প্রধান। তার এই ভাষণ থেকে নতুন দিক নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন গোষ্ঠীটির নির্বাহী কাউন্সিলের প্রধান হাসিম সাফিদ্দিন। তিনি জানিয়েছেন, দখলদার ইসরায়েল পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে তাদের যেসব যোদ্ধাকে হত্যা করেছে, তাদের হত্যার কঠোর ও রক্তক্ষয়ী প্রতিশোধ নেওয়া হবে।

তিনি বলেছেন, “এসব হামলার ব্যতিক্রম শাস্তি হবে। এটি হবে রক্তক্ষয়ী ব্যতিক্রম শাস্তি। কাল হিজবুল্লাহর নেতা কথা বলবেন এবং তিনিই সব খোলাসা করবেন। আমরা ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে নতুন পরিস্থিতি ও নতুন দ্বন্দ্বের মধ্যে থাকব।”

হিজবুল্লাহর এই নেতা আরও বলেছেন, “শত্রুদের জানা উচিত আমরা পরাজিত নই। আমরা ভাঙব না। আমরা সরেও যাব না এবং শত্রুরা যা করছে আমরা তার দ্বারা প্রভাবিতও হব না।”

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ কী নির্দেশনা দেন এ নিয়ে এখন লেবাননের সাধারণ মানুষ অধীর আগ্রহে আছেন। যদিও গত এক বছর ধরে দখলদার ইসরায়েলের সঙ্গে বড় ধরনের কোনো যুদ্ধে জড়িত না হতে চাইছেন তিনি। তবে গতকাল ও আজ ইসরায়েল যা করেছে সেটি তার অবস্থানকে পরিবর্তন করে দিতে পারে কি না তা নিশ্চিত নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102