মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

মোদী আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন

bornomalanews
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১২ Time View

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে তার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিশিগান অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণার সময় এই ঘোষণা দেন ট্রাম্প। এ সময় মোদীর প্রশংসাও করেন সাবেক এই প্রেসিডেন্ট

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফরে যাবেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি কোয়াড শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘সামিট ফর দ্য ফিউচার’ শীর্ষক সম্মেলনে ভাষণ দেবেন। প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনের ডেলাওয়্যারের উইমিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন হবে চতুর্থ ‘কোয়াড লিডারস সামিট।’মোদীর এই সফর প্রসঙ্গে স্থানীয় সময় গত মঙ্গলবার মিশিগানে প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি (মোদী) আগামী সপ্তাহে আমার সঙ্গে দেখা করতে আসছেন। এ ছাড়া মোদীকে ‘অসাধারণ’ বলেও আখ্যা দেন ডোনাল্ড ট্রাম্প। তবে তাদের দুজনের বৈঠক নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।রোববার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেবেন মোদী। পরদিন সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘সামিট অব দ্য ফিউচার’- শীর্ষক সম্মেলনে ভাষণ দেবেন তিনি। শীর্ষ সম্মেলনের থিম হলো, ‘একটি ভালো আগামীর জন্য বহুপক্ষীয় সমাধান’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102