বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

১৫ সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৮১ Time View

লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিনত জবেইল জেলাসহ বেশ কিছু স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা বিনত জবেইল এলাকার একটি ভবনে রাতভর হামলা চালিয়েছে। ওই ভবনটিতে হিজবুল্লাহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ওই ভবনে বিপুল পরিমাণ অস্ত্র সংরক্ষণ করা হয়েছিল বলেও জানানো হয়েছে। খবর বিবিসির।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, বিমান হামলায় আনুমানিক হিজবুল্লাহর ১৫ সদস্য নিহত হয়েছে। এছাড়া লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে প্রায় ২০০ স্থানে হামলা চালানো হয়।

এর আগে আইডিএফ জানিয়েছিল যে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে তাদের আটজন সৈন্য নিহত হয়েছেন। এছাড়া আরও সাত সেনা সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, যেসব সেনা নিহত হয়েছেন তাদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের সদস্য।

লেবাননে আক্রমণ শুরু করার পর প্রথম বারের মতো ইসরায়েলি বাহিনীর একসঙ্গে এত সেনা নিহত হয়েছেন।
লেবাননে হিজবুল্লাহ ইরানের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করে আসছে বলে দাবি করেছে ইসরায়েল।ইরানের পরমাণু স্থাপনাগুলো আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে হিজবুল্লাহর ভাণ্ডারে থাকা অত্যাধুনিক অস্ত্রগুলো প্রতিরোধের কাজে লাগাতো তারা। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, গত দুই সপ্তাহে এই সশস্ত্র গোষ্ঠীর অর্ধেক অস্ত্র ধ্বংস করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102