বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

পুতিন বাইডেনের সঙ্গে সব ধরনের যোগাযোগের জন্য প্রস্তুত

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৯২ Time View

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যেকোনো ধরনের যোগাযোগের জন্য প্রস্তত আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ বিষয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে এখনও কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

শুক্রবার রুশ গণমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তাসকে বলেছিলেন, আগামী নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে তার আলোচনা হতে পারে।

 

শুক্রবার পেসকভ সাংবাদিকদের বলেন, যোগাযোগের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে রুশ প্রেসিডেন্ট বারবার বলেছেন, তার সঙ্গে সব ধরনের যোগাযোগের জন্য পথ খোলা আছে।

ইউক্রেন ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে নভেম্বরে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, পুতিন আসবেন কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে।

আগামী ১৮-১৯ নভেম্বর ব্রাজিলে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পেরুতে এপেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক তারিখ ৯-১৬ নভেম্বর।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102