বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

ইসরায়েলের ইরানের অবস্থা গাজা-লেবাননের মতো করার হুমকি

bornomalanews
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৭৭ Time View

গত এক বছর ধরে বর্বর ও নির্বিচার হামলা চালিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার ইসরায়েল। গত দুই সপ্তাহ ধরে লেবাননেও একই ধরনের বর্বরতা শুরু করেছে তারা।

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্ট আজ রোববার (৬ অক্টোবর) হুমকি দিয়েছে, যদি ইরান ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করে তাহলে ইরানের অবস্থা গাজা-লেবাননের মতো করা হবে।

যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত গ্যালান্ট দাবি করেছেন, গত মঙ্গলবার ইরান যে মিসাইল হামলা চালিয়েছে— এতে তাদের কোনো ক্ষতি হয়নি। এমনকি কোনো বিমানে একটি দাগও পড়েনি।গ্যালান্ট বলেছেন, “ইরানিরা আমাদের আকাশ শক্তিকে স্পর্শ করেনি। কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। কোনো স্কোয়াড্রনের কার্যক্রম বন্ধ হয়নি। যারাই ভাববে ক্ষতি করার মাধ্যমে আমাদের আটকাবে। তাদের গাজা এবং লেবানের বৈরুতে আমাদের (অর্জন) দেখা উচিত।”

এদিকে ইরানের মিসাইল হামলার পর দখলদার ইসরায়েল পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরান জানিয়েছে তারাও ইসরায়েলের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত আছে। তেহরান হুমকি দিয়েছে, ইসরায়েল যদি হামলা চালায় তারা আবারও ইসরায়েলে হামলা চালাবে।

ইসরায়েল ইরানে শক্তিশালী হামলা চালাবে জানিয়ে গতকাল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বলেন, “সম্প্রতি ইরান ইসরায়েলে যে মাত্রার মিসাইল হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের ওপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না।”

“নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয়, এটি ইসরায়েলের দায়িত্বও। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102