বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

কবে কোন ক্যাটাগরির বিজয়ীদের নাম ঘোষণা : নোবেল পুরস্কার-২০২৪

bornomalanews
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩০৯ Time View

কারা এবার নোবেল পুরস্কার জিতবেন তা জানার অপেক্ষার অবসান হচ্ছে। আগামীকাল সোমবার (৭ অক্টোবর) থেকে ঘোষণা করা হবে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম। যেটি আগামী ১৪ অক্টোবর পর্যন্ত চলবে। পুরস্কার ঘোষণার সবকিছু নোবেলপ্রাইজ নামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে।

কবে কোন দিন কোন ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে সেটিও জানিয়ে দিয়েছে নোবেল কমিটি। সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নিচে দেয়া হলো পুরস্কার ঘোষণান দিনক্ষণ:

৭ অক্টোবর: এদিন ঘোষণা হবে ফিজিওলোজি বা মেডিসিন ক্যাটাগরির পুরস্কার।

৮ অক্টোবর: পদার্থবিদ্যায় বিজয়ীর নাম ঘোষণা হবে।

৯ অক্টোবর: রসায়ন ক্যাটাগরির বিজয়ীর নাম জানা যাবে। পুরস্কারটি ঘোষণা করা হবে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স থেকে।

১০ অক্টোবর: এদিন ঘোষণা করা সাহিত্য ক্যাটাগরির পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনীতের নাম।

১১ অক্টোবর: নোবেলের সবচেয়ে আকর্ষণীয় শান্তি পুরস্কার বিজয়ীর নাম জানা যাবে। বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ের নোবেল ইনস্টিটিউট থেকে।

১৪ অক্টোবর: ছয় নম্বর এবং সবশেষ অর্থনীতি ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে এদিন। এরপর আনুষ্ঠানিকভাবে এ বছর শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা।

উল্লেখ্য, নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেয়া হয়।

/এনকে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102