বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

নেতানিয়াহু জাতির উদ্দেশে ভাষণে ইরানে হামলার ঘোষণা দিলেন

bornomalanews
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩০৬ Time View

ইরানের হামলার জবাব দিতে মুখিয়ে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু পরম মিত্র যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত না পাওয়ায়, এখন বাকযুদ্ধ শুরু করেছেন। দিচ্ছেন হুঙ্কার। শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানে হামলা চালাতে আবারও নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহু।

ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার জবাব দেওয়ার দায়বদ্ধতা রয়েছে বলেও ওই ভাষণে উল্লেখ করেন তিনি।

নেতানিয়াহু বলেন, পৃথিবীর কোনো দেশই তার শহর ও নাগরিকদের ওপর এ ধরনের হামলা মেনে নেবে না। ইসরায়েলও এর ব্যতিক্রম নয়। তেল আবিবের কিরইয়া সামরিক সদরদপ্তর থেকে দেওয়া ওই ভাষণে নেতানিয়াহু বলেন, তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে।

আত্মরক্ষা ধোয়া তুলেই এক বছর ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। গেল সপ্তাহে লেবাননে স্থল অভিযান শুরু করে মধ্যপ্রাচ্যের এই বিষফোড়া।

ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় গেল মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১৮০টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। এতে ইসরায়েলের বেশ কয়েকটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেই হামলার বদলা নিতে চাইছেন নেতানিয়াহু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102