বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

ইসরায়েল তুরস্ককে টার্গেট করতে পারে, আশঙ্কা এরদোগানের

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৮১ Time View

ইসরায়েল তুরস্ককে টার্গেট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেছেন, ইসরায়েলি ‘প্রতিশ্রুত ভূমির’ প্রতারণার উপর কাজ করে। সুতরাং তারা ফিলিস্তিন এবং লেবাননের পরে আমাদের মাতৃভূমিতে তার দৃষ্টিপাত করবে।বুধবার (১৬ অক্টোবর) আঙ্কারায় আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গাইতের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন তিনি।

তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগ জানিয়েছে, বৈঠকে এরদোগান ও আহমেদ আবুল গাইত বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে ইসরায়েলের লেবাননে হামলা নিয়ে আলোচনা করেন।

আরব লিগের প্রধানকে এরদোগান বলেন, ইসরায়েল ফিলিস্তিনি ভূমি দখল করার এবং তাদেরকে মাতৃভূমি ছাড়া করার উদ্দেশ্যে সংঘাতের আগুন পুরো অঞ্চলে ছড়াতে চাচ্ছে।

তিনি আরও বলেন, তুরস্ক ইসরায়েলকে তার অপরাধের জন্য জবাবদিহি করতে বাধ্য করার উদ্যোগ চালিয়ে যাচ্ছে। তেল আবিবের ওপর চাপ বাড়ানোর জন্য বিস্তৃত অস্ত্র নিষেধাজ্ঞার গুরুত্ব তুলে ধরেন।

আবুল গাইতকে এরদোগান আরও বলেন, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া এবং ইথিওপিয়ায় উত্তেজনা অবিলম্বে বন্ধ করতে হবে। তুরস্ক এসব দেশে শান্তি ও স্থিতিশীলতা চায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102