বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

সৌদির ৪ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা কৃষিখাতে

bornomalanews
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৮০ Time View

দেশের কৃষিখাতে ৪ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়। আগামী ২০৩০ সালের পর্যন্ত ধারাবাহিকভাবে বিনিয়োগ করা হবে এই অর্থ।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সৌদি সংবাদমাধ্যম আরব নিউজকে এ প্রসঙ্গে বলেন, সৌদির নতুন প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ২০৩০ সালের মধ্যে দেশকে তেলভিত্তিক অর্থনীতি থেকে বের করে আনার লক্ষ্য নিয়েছেন। এই লক্ষ্যকে সফল করতে পর্যটন, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিপুল পরিমাণ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী কৃষিতে এই পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে।

সোমবার এক বিবৃতিতে পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে আগামী ২১ থেকে ২৪ অক্টেবর পর্যন্ত রাজধানী রিয়াদের ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে কৃষিজাত পণ্যের একটি আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করছে সৌদির সরকার। এই প্রদর্শনিতে সৌদির সঙ্গে অংশ নেবে বিশ্বের ২৮টি দেশের ৩৭০টি কোম্পানি।সৌদির কৃষকদের উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া এবং খাদ্য নিরাপত্তার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি এই প্রদর্শনীর প্রধান দু’টি উদ্দেশ্য বলে জানিয়েছেন সৌদি কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102