বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

চীনা প্রেসিডেন্ট ট্রাম্পকে কেন ভয় পান?

bornomalanews
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৭৩ Time View

উদ্ভট সব দাবি আর ক্ষ্যাপাটে আচরণের জন্য সবার মাঝেই পরিচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো প্রকার কূটনৈতিক নীতির তোয়াক্কা না করেই বেশ বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন ক্ষমতায় থাকার সময়। অভিযোগ আছে রাশিয়ার সহযোগিতায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন এই ধনকুবের।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট এবার নিজের প্রতি চীনের দৃষ্টিভঙ্গি নিয়ে দিলেন নতুন বার্তা। জানালেন আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে উসকানোর চেষ্টা করবেন না। কারণ, শি জানেন তিনি একজন ‘ক্ষ্যাপাটে’ ব্যক্তি।

ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় পর্ষদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, আগামী মাসের নির্বাচনে তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং চীন তাইওয়ানকে অবরুদ্ধ করার চেষ্টা করে, তাহলে তিনি বেইজিংয়ের ওপর শুল্ক আরোপ করবেন।

এ সময় শি জিনপিংয়ের উদ্দেশ্যে ট্রাম্ড বলেন, জিনপিং যদি তাইওয়ানে হামলা চালায়, তাহলে তিনি চীনের বিভিন্ন পরিষেবা ও পণ্যের ওপর ১৫০ থেকে ২০০ শতাংশ করারোপ করবেন।

ট্রাম্পের মতে, তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন প্রতিপক্ষরা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কিছু করার সাহস করবে না। কারণ, তারা জানে এমনটি করলে তাদের কঠিন ও নজিরবিহীন জবাব পেতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102