বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

বাংলাদেশ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হবে

bornomalanews
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩০১ Time View

বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট ‘বিমসটেক’ এর পরবর্তী চেয়ারম্যান হবে বাংলদেশ।

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে জোটের মহাসচিব ও রাষ্ট্রদূত ইন্দ্র মণি পাণ্ডের সাক্ষাতের পর এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিমসটেক মহাসচিবের আশা, মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব সাত দেশের এ জোটের কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার হবে।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এ জোটের আসন্ন শীর্ষ সম্মেলনের পর বাংলাদেশ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে। থাইল্যান্ড ২০২২ সালের মার্চ থেকে এ দায়িত্বে রয়েছে। বাংলাদেশ এর আগে ১৯৯৭ থেকে ১৯৯৯ এবং ২০০৫ থেকে ২০০৬ সালে এ দায়িত্ব পালন করে।

১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) যাত্রা শুরু হয়। ২০১৪ সালে ঢাকায় বিমসটেক সচিবালয় চালু করা হয়।

জোটের অন্য সদস্য দেশ হল-ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, নেপাল ও ভুটান।

থাইল্যান্ডে গত সেপ্টেম্বরে জোটের শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে দেওয়া হয়। এখন নতুন সময় নির্ধারণ করা হয়নি।

জোটের আসন্ন শীর্ষ সম্মেলনের পর বাংলাদেশ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে জানিয়ে মহাসচিব ইন্দ্র মণি প্রধান উপদেষ্টাকে জোটের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এটিকে একটি শীর্ষ সক্রিয় আঞ্চলিক ফোরামে রূপান্তরের চেষ্টা করার কথা তুলে ধরে তিনি বলেন, আপনার নেতৃত্বে আমরা অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে পারব।

মহাসচিব জানান, এখন থেকে প্রতি বছরে তিনটি মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে এবং সামুদ্রিক পরিবহন ও জ্বালানি সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি সই হয়েছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনও এ জোটের অন্যতম প্রধান অগ্রাধিকার ক্ষেত্র হয়ে উঠেছে।

মুহাম্মদ ইউনূস বলেন, এ জোটের যুব, পরিবেশ ও জলবায়ু সংকটের ওপর বেশি মনোযোগী হওয়া উচিত। তিনি জুলাই-আগস্টে সফল বিপ্লবের নেতৃত্বদানকারী বাংলাদেশি তরুণদের কৃতিত্বের কথা তুলে ধরেন।

সাক্ষাতে মহাসচিব ইন্দ্র মণি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের চালু করা ‘থ্রি জিরো মুভমেন্টের’ প্রশংসা করেন।

ইউনূস বলেন, বিমসটেক দেশগুলোর মধ্যে একমাত্র নেপালে ৭০০টিরও বেশি থ্রি জিরো ক্লাব রয়েছে এবং ভারতের অন্তত আটটি বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102