শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক এমপি বাহার ও তার স্ত্রী-সন্তানের

bornomalanews
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৯৯ Time View

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেসা, মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার ও ছেলে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন এ আদেশ দেন।

এর আগে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ পরিচালক রেজাউল করিম। সেই আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন, তার মেয়ে জনাব তাহসিন বাহার সূচনা এবং অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

গোপন ও বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে যে, বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থান যেমন ঢাকার উত্তরায় ফ্ল্যাট ও কুমিল্লার হাউজিং এস্টেটে একাধিক প্লট, মার্কেট রয়েছে। বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকায়, তাদের বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102