বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

প্রথম আলোর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ Time View

জাতীয় দৈনিক প্রথম আলোর কার্যালয়ে গত বৃহস্পতিবার রাতে সংঘটিত হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে এই মামলা করা হয়, যেখানে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় অভিযোগ আনা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, দুষ্কৃতকারীরা অবৈধভাবে কার্যালয়ে প্রবেশ করে লুটপাট, ক্ষতি সাধন, হত্যার উদ্দেশ্যে অগ্নিসংযোগ, ভয়ভীতি সৃষ্টিসহ অপরাধমূলক কাজ করেছে। হামলার সময় লুট করা সম্পদের মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা হলেও মোট ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা ধরা হয়েছে। এজাহারে বলা হয়েছে, ২০ থেকে ৩০ জন দেশীয় অস্ত্র ও দাহ্য পদার্থ নিয়ে মিছিল করে প্রথম আলোর সামনে এসে হামলার চেষ্টা করে। পুলিশ বাধা দিলেও তারা উত্তেজনামূলক স্লোগান দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে আরও লোক জড়ো করে। রাত সোয়া ১১টার দিকে ঢাকার বিভিন্ন স্থান থেকে ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী সেখানে উপস্থিত হয়ে ফটকের কাচ ও শাটার ভাঙচুর করে, আগুন ধরিয়ে দেয় এবং বিভিন্ন দফার মালামাল লুট করে। দুষ্কৃতকারীরা অগ্নিনির্বাপণ ব্যবস্থা নষ্ট করে, সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে এবং ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বাধা দেয়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই ধরনের হামলা এবং অগ্নিসংযোগ সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর কার্যালয়ের উপরেও সংঘটিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102