বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতারা বিস্ফোরক মামলায় অব্যাহতি পেয়েছেন

bornomalanews
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ Time View

২০২৩ সালের বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ মোট ৬৭ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল। অব্যাহতি পাওয়া অন্য শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক বিএনপি নেতা ও বর্তমানে আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, নেতা নাসির উদ্দীন অসীম ও নিপুণ রায় চৌধুরী। ঘটনার সূত্রপাত হয় ২০২৩ সালের ২৮ অক্টোবর, যখন বিএনপি ঢাকায় মহাসমাবেশের ডাক দেয়। একই দিনে আওয়ামী লীগও পাল্টা সমাবেশ ঘোষণা করে। উভয় পক্ষের মুখোমুখি অবস্থানে সংঘর্ষ শুরু হয়, যেখানে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের হামলার অভিযোগ ওঠে। দিনভর সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর দুই দিন পর ৩১ অক্টোবর রাজধানীর পল্টন থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন রমনা মডেল থানার উপপরিদর্শক আব্দুল আউয়াল। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগের কোনো সত্যতা না পেয়ে ২০২4 সালের ২১ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে এবং আসামিদের অব্যাহতির সুপারিশ জানায়। ফলে দীর্ঘ তদন্তের পর বিএনপির শীর্ষ নেতৃত্বকে ঘিরে বহুল আলোচিত এই মামলার অধ্যায় আপাতত সমাপ্ত হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102