রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

গ্রেপ্তার সাবেক এমপি আলী আজম মুকুল

bornomalanews
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩১৪ Time View

আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের ভাতিজা এবং ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে র‍্যাব-২ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস।

র‍্যাবের পাঠানো বার্তায় জানানো হয়, আলী আজম মুকুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই মিরপুরে সংঘটিত নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি।

জানা গেছে, আলী আজম পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন এবং দৌলতখান পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী দুই নির্বাচনে পুনরায় সংসদ সদস্য পদে জয়ী হন।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের জেরে দেশে অসন্তোষের মধ্যে কয়েকজন শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মী একের পর এক গ্রেপ্তার হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102