মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বাংলাদেশে আসবে ডিসেম্বরে,চ্যাম্পিয়ন্স ট্রফি সফরের রুট পরিবর্তন

bornomalanews
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৭৯ Time View

আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টানাপোড়েন চলছেই। প্রতিযোগিতাটির ট্রফির সফর শুরু হয়েছে শনিবার পাকিস্তানের ইসলামাবাদ থেকে। গোলমাল বেঁধেছে সেখানেও। প্রথম পর্বে পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে যাবে না ট্রফি। বাংলাদেশে এই ট্রফি আসবে আগামী মাসে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ঘোষণা করেছিল ট্রফি সফরের শুরুর স্থান ও রুট। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি অবাক করে দেয় আইসিসিকে। যেহেতু এটি আইসিসি ইভেন্ট। তাই প্রোটোকল অনুযায়ী আইসিসিরই ট্রফি সফরের বিস্তারিত ঘোষণা করার কথা।

মুজাফফরাবাদসহ পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ট্রফি সফর নিয়ে নাকি আপত্তি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কাশ্মীর নিয়ে প্রতিবেশি দুই দেশের দ্বন্দ্ব দীর্ঘদিনের।

পরে শুক্রবার ট্রফি সফরের বিকল্প রুট চূড়ান্ত করা হয়। শনিবার আইসিসি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ট্রফি সফরের বিস্তারিত।

শনিবার ইসলামাবাদে ট্রফি সফর শুরু হয়ে অ্যাবোটাবাদ, মুরি, করাচি হয়ে এটি যাবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য সাতটি দেশে।

বাংলাদেশে ট্রফি আসবে আগামী ১০ ডিসেম্বর। থাকবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ট্রফি আবার পাকিস্তানে ফিরবে ২৭ জানুয়ারি।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হওয়ার কথা এই টুর্নামেন্ট। তবে আদৌ পাকিস্তানে হবে কি-না, তা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টুর্নামেন্টে খেলতে পাকিস্তানে না যাওয়ার কথা আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড।

এশিয়া কাপের মতো ‘হাইব্রিড মডেল’ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যেতে পারে বলে সংবাদমাধ্যমে এসেছে। ভারতের ম্যাচগুলো সেক্ষেত্রে হতে পারে শ্রীলঙ্কায় বা দুবাইয়ে। ভারত সেমি-ফাইনালে ও ফাইনালে উঠলে সেই ম্যাচগুলোও হতে পারে পাকিস্তানের বাইরে।

যদিও পিসিবি জোর দিয়ে বলেছে, পুরো টুর্নামেন্ট হবে পাকিস্তানেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102