বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের জন্য ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে :প্রেস সচিব জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র!

পোপের সেঞ্চুরি বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৩ Time View

প্রথম দুই টেস্ট জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। লন্ডনের দ্য ওভালে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে সিরিজের শেষ টেস্ট শুরু হয়েছে আজ (শুক্রবার থেকে)। প্রথমদিনই বৃষ্টির কবলে পড়েছে ম্যাচটি। দিনের অর্ধেক খেলা হয়েছে মাত্র। এই অর্ধেকেই দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন ইংল্যান্ড অধিনায়ক ওলি পোপ।

দিনের দ্বিতীয় সেশনে ৪৪.১ ওভারের খেলা চলাকালে আলোর স্বল্পতা তৈরি হয়। যেখান থেকে আর খেলাই মাঠে গড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দিনের বাকি খেলা বাতিল করতে বাধ্য হন ম্যাচ রেফারি। এ সময় ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেট হারিয়ে ২২১।

বেন স্টোকসের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করা ওলি পোপ ক্যারিয়ারে ৭ম টেস্ট সেঞ্চুরি করলেন আজ। দিন শেষে ১০৩ বলে ১০৩ রান করে অপরাজিত ছিলেন পোপ। ১৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও ছিল তার ব্যাটে।

টস জয় করে শ্রীলঙ্কা। ব্যাট করার আমন্ত্রণ জানায় ইংল্যান্ডকে। শুরুতেই ড্যান লরেন্সের উইকেট হারায় ইংল্যান্ড। ৫ রান করে আউট হন লরেন্স। এরপর জুটি বাধেন বেন ডাকেট এবং ওলি পোপ। ৯৫ রানের জুটি গড়ে তোলে তারা। ৭৯ বলে ৮৬ রান করে আউট হয়ে যান বেন ডাকেট। এরপর ১৩ রান করে আউট হয়ে যান জো রুট।দিন শেষে ওলি পোপের সঙ্গে ব্যাট হাতে অপরাজিত রয়েছেন হ্যারি ব্রুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102