সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

সিনেমা হল থেকে মরদেহ উদ্ধার ‘পুষ্পা ২’ শো শেষে

bornomalanews
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৫ Time View

‘পুষ্পা-২’র প্রিমিয়ারের দিন আল্লু অর্জুনকে দেখতে গিয়ে নারীর মৃত্যু হয়েছিল। এবার সিনেমার শো শেষে ৩৫ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করল পুলিশ। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রায়দুর্গম শহরের প্যালেস সিনেমা হলে ঘটনাটি ঘটে।

মৃত যুবকের নাম মদানাপ্পা। পেশায় শ্রমিক এবং উদেগোলাম গ্রামের বাসিন্দা চার মদানাপ্পা সন্তানের জনক।

পুলিশ সূত্রে খবর, ম্যাটিনি শো-এ ‘পুষ্পা ২’ সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় মদানাপ্পা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

পুলিশের ডেপুটি সুপার রবি বাবু বলেন, শো শেষে সন্ধ্যা ৬টার দিকে পরিচ্ছন্নতা কর্মীরা তাকে মৃত অবস্থায় দেখতে পান। ঠিক কখন, কীভাবে তিনি মারা গেছেন তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্ত শেষে বিষয়টি পরিষ্কার হবে।

মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপি তুলে নিয়েছে  ‘পুষ্পা ২’। প্রথমদিনই ‘আরআরআর’-এর রেকর্ড হাতিয়ে নিয়েছে ‘পুষ্পা ২’। এর আগ পর্যন্ত ১৩৩ কোটি তুলে ফার্স্ট ডের ওপেনিং কালেকশনের রেকর্ড নিজের করে রেখেছিল ‘ত্রিপল আর’। ১৭৪ ক্রোড় আয় করে ছবিটিকে হটিয়ে দিয়েছে আল্লু-রাশমিকার ছবিটি।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়া এক্সপ্রেস।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102