বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের জন্য ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে :প্রেস সচিব জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র!

বিসিবি কানপুর টেস্টে হামলার হুমকিকে পাত্তা দিচ্ছে না

bornomalanews
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭০ Time View

পাকিস্তানের বিপক্ষে সফলতম সিরিজ শেষে বিশ্রাম নেই টাইগারদের। আগামী ১৫ সেপ্টেম্বর টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে উড়াল দিতে হবে ভারতে। ওই সিরিজ শুরুর আগেই হামলার হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। তারা কানপুর টেস্ট এবং একটি টি-টোয়েন্টি ম্যাচে হামলার হুমকি দিয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলল বিসিবি।বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশজুড়ে ভয়াবহ সহিংসতা হয়েছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাও ঘটেছে এবং ঘটছে। তবে এর পাশাপাশি ভারতীয় গণমাধ্যমে পুরনো ছবি/ভিডিও দিয়ে ভুয়া তথ্য ছড়ানোর প্রমাণও পাওয়া গেছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদস্বরূপ আসন্ন সিরিজে হামলার হুমকি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা।হুমকির ঘটনার পর ভারতীয় গণমাধ্যম ‘এবিপি লাইভ’ এক প্রতিবেদনে জানিয়েছে যে, সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে। যদিও এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এদিকে আজ শনিবার এই হুমকির প্রসঙ্গে জানতে চাওয়া হয় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের কাছে।মিরপুরে সাংবাদিকদের ফাহিম বলেন, ‘এরকম সবসময় সব দেশের খেলাতে অন এন্ড অফ থাকেই। আমার মনে হয়না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে পরিকল্পনা করা আছে, সেভাবেই করব।’আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ-ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এরপর দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ উপলক্ষে আগামী দুই-একদিনের মধ্যে বাংলাদেশ দল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102