বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের জন্য ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে :প্রেস সচিব জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র!

দারুণ সূচনা বাংলাদেশ নারী ‘এ’ দলের শ্রীলঙ্কান নারীদের হারিয়ে

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৭ Time View

শ্রীলঙ্কায় স্বাগতিকদের ৭ উইকেটর বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোর থ্রাস্টান কলেজ মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে লঙ্কানদের করা ১১৩ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান করতে সক্ষম হয় লঙ্কান নারী ক্রিকেট দল। অধিনায়ক সাথি সন্দিপানি ৩৯ বলে খেলেন সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস।

মালশা সেহানি ১৪ বলে খেলেন অপরাজিত ২৫ রানের ইনিংস। ২২ রান করেন পিউমি ওয়াথশালা। ১৮ রান করেন কাউশিনি নাথিয়াঙ। বাংলাদেশের বোলার রাবেয়া খান, ফাহিমা খাতুন নেন ২টি করে উইকেট।

জবাব দিতে নেমে শুরুতে শামীমা সুলতানা ৩ বলে ১ রান করে আউট হয়ে যান। তবে দিলারা আক্তার এবং মুর্শিদা খাতুন মিলে ৭৪ রানের জুটি গড়েন। ৩৪ বলে ৩০ রান করে আউট হন মুর্শিদা খাতুন। ৩৪ বলে সর্বোচ্চ ৪৭ রানে আউট হন। ৩টি বাউন্ডারি এবং ২টি ছক্কার মার মারেন তিনি।

নিগার সুলতানা জ্যোতি ২৪ রানে অপরাজিত থাকেন। রিতু মনি থাকেন ১১ রানে অপরাজিত।

আইএইচএনস/

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102