বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের জন্য ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে :প্রেস সচিব জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র!

কত দরকার বাংলাদেশের ফলো-অন এড়াতে?

bornomalanews
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৫ Time View

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। সফরকারীদের ২৭৪ রানের জবাবে খেলতে নেমে ৩০ পেরুনোর আগেই প্যাভিলিয়নে বাংলাদেশের টপ অর্ডার। ২০ রানের মাঝে ৪ উইকেটের পতন। ২৬ রানেই চলে যায় ৬ উইকেট। 

শঙ্কা ছিল নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউটের। লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ সেই লজ্জা পার করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৪৯ রান। এর আগে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ছিল ৪৩। ২০১৮ সালে ক্যারিবিয়ানদের মাটিতে ৪৩ রানে অলআউট হয়েছিল টাইগাররা। মিরাজের বাউন্ডারির সুবাদে সেই লজ্জার স্কোর পেরিয়ে যায় বাংলাদেশ।

তবে সর্বনিম্ন রানের লজ্জা এড়িয়ে গেলেও বাংলাদেশের সামনে এখন ফলো-অন এড়ানোর লক্ষ্য। পাকিস্তানের ২৭৪ রানের বিপরীতে ফলোঅন এড়াতে বাংলাদেশের দরকার ৮৯ রান। মিরাজ-লিটনদের সামনে এখন সেটাই অনেক বড় কিছু। আগেরদিন শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলেছিল ১০ রান। আজ তার সঙ্গে কেবল ৪ রান যোগ হতেই ফিরলেন ওপেনার জাকির হাসান। আগে একবার লাইফ পেলেও সেটি তিনি কাজে লাগাতে পারলেন না। অধিনায়ন নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংস মেরামতের কথা, তখন আরেক ওপেনার সাদমান ইসলামও ফিরলেন পেছন দিয়ে স্টাম্প হারিয়ে। দুজনকে হারানোর ধাক্কা সামাল দেওয়ার আগেই বোল্ড টাইগার অধিনায়ক শান্তও। তিনজনই উইকেট দিয়েছেন পাক পেসার খুররম শেহজাদকে।

বিপর্যয়ের আরও বাকি, চার নম্বরে নামা মুমিনুল হক কিছু বুঝে ওঠার আগেই ক্যাচ দিয়েছেন মির হামজার বলে। ফুল লেংথে ফেলা সেই ডেলিভারিতে ফ্লিক শট খেলতে চেয়েছিলেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক। কিন্তু মিড অনে সেটি ধরা পড়েছে মোহাম্মদ আলির হাতে। মুমিনুল ফিরলেন মাত্র ১ রানে। এ নিয়ে ১৪-২০ রানের ভেতরই ৪ উইকেট হারিয়েছে সফরকারীরা।

মির হামজার করা ব্যাক অব লেংথের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন মুশফিক। সাকিব আল হাসান এদিন আবারও ব্যাট হাতে দেখলেন ব্যর্থতা। ১০ বলে ২ রান করে সাকিব আউট হয়েছেন খুররমের বলে। খুররম নিয়েছেন ৪ উইকেট, মীর হামজা নিয়েছেন ২ উইকেট।

জেএ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102