সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

শাহরুখ খানকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় ফিফা প্রেসিডেন্টের শুভেচ্ছা

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২১০ Time View

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শাহরুখ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি এই শুভেচ্ছা জানান। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো তার পোস্টে লিখেছেন, “ভারতীয় চলচ্চিত্র ‘জওয়ান’-এর জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় অভিনন্দন শাহরুখ খান।” ছবিটি সম্পর্কে তিনি জানান, এটি কিছুদিন আগে চলচ্চিত্র মুক্তি অনুষ্ঠানের পরে তোলা হয়েছিল এবং এটি একটি আনন্দদায়ক সাক্ষাৎ ছিল। শাহরুখ খান বলিউডে তিন দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করলেও, তিনি কখনো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। বিশ্বজুড়ে অনেক পুরস্কার ও সম্মাননা পেলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল তার জন্য অধরা। তবে এবার প্রথমবারের মতো তিনি এই পুরস্কার পেতে যাচ্ছেন। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, ২০২৩ সালে মুক্তি পাওয়া শাহরুখের ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন তিনি। পুরস্কার ঘোষণার পর শাহরুখ খান তার প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন ভিডিও বার্তা শেয়ার করেন। সেখানে তিনি কৃতজ্ঞতা জানান তার ভক্ত, সিনেমার পুরো টিম, পরিবার এবং সহকর্মীদের প্রতি। তিনি বলেন, “আমি কৃতজ্ঞতা, গর্ব ও বিনয়ের সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। জাতীয় পুরস্কারে ভূষিত হওয়ার এ মুহূর্ত আমি সারাজীবন মনে রাখব। জুরি বোর্ড, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যারা মনে করেছেন, আমি এই সম্মানের যোগ্য, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।” শাহরুখ খানের এই অর্জন তার ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এবং তার ভক্তদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102