শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

মুন্নু সিরামিকসের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদক

bornomalanews
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২১৮ Time View

আর্থিক প্রতিষ্ঠান থেকে কোটি টাকার আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপি নেতা ও সিরামিকস চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিকসের চেয়ারম্যান আফরোজা খান রিতা সহ সাতজনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কোনো রেকর্ডপত্র জমা না দিয়ে এবং বোর্ড সভায় উপস্থাপন না করে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে বিশাল অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। এই ঘটনার সঙ্গে উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাইন উদ্দিন, কাজী আরিফুজ্জামানসহ আরও তিনজন জড়িত রয়েছেন। দুদকের অনুমোদনের পর শিগগিরই সংশ্লিষ্ট কর্মকর্তারা মামলাগুলো দায়ের করবেন বলে জানা গেছে। এই মামলা অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102