সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

সালমানের বাড়িতে গুলি চালানো বিষ্ণোই গ্যাংয়ের সদস্য আনমোল বিষ্ণোই গ্রেফতার!

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২০ Time View

রিপোর্ট: ভারতের পুলিশ সংঘবদ্ধ অপরাধ চক্র বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম সদস্য আনমোল বিষ্ণোইকে গ্রেফতার করেছে। বুধবার যুক্তরাষ্ট্র থেকে আনমোলকে দেশে তুলে আনা হয়েছে। আনমোল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিকি হত্যা মামলার অন্যতম অভিযুক্ত। গত বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা আনমোলকে মঙ্গলবার দেশটি থেকে প্রত্যাহার করা হয়। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, আনমোল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই এবং শিগগিরই তাকে দিল্লির একটি আদালতে হাজির করা হবে। গত বছরের ১২ অক্টোবর মুম্বাইয়ে সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি খুনের ঘটনায় আনমোল ছাড়াও শুভম লোনকার ও জিসান মোহাম্মদ আখতার প্রধান অভিযুক্ত। এই মামলায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সাথে সম্পৃক্ত ২৬ জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। অপরদিকে, বলিউড তারকা সালমান খানের বাড়িতে গুলি চালানো এবং পাঞ্জাবি গায়ক সিধু মূসেওয়ালা হত্যাকাণ্ডেও আনমোলের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। গত বছরের এপ্রিল মাসে সালমান খানের বাড়িতে বন্দুক হামলার পর থেকেই তাকে খুঁজছিল পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102