বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু

দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২ Time View

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ফারহানা দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জাতীয় সংসদের অধিবেশনে বলেন, মনোনয়ন না পাওয়ার কারণে তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা পেয়েছেন, যা কোনো দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে উপলব্ধি করা সম্ভব হত না। রুমিন ফারহানা তাঁর বক্তব্যে দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান যারা বঞ্চিত ও ভয়ভীতির মধ্যেও তাকে সমর্থন করেছেন এবং তাকে ছেড়ে যাননি। তিনি বলেন, বিএনপির মনোনয়ন না দেওয়ার কারণে তিনি জনগণের আন্তরিক ভালোবাসা অনুভব করতে পেরেছেন। এছাড়া তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন, যিনি রাজনীতিতে তার পথপ্রদর্শক ছিলেন। গত নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারের পরও তিনি সংসদে স্বতন্ত্র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আজকের বক্তব্যে দলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102