বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

যা খেতে পারেন দুধের বিকল্প হিসেবে

bornomalanews
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৭৩ Time View

উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট হিসেবেই পরিচিত। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে তাদের জন্য এই দুধগুলো উপকারী হতে পারে। বিভিন্ন স্বাদ এবং পুষ্টির পাশাপাশি উদ্ভিদ-ভিত্তিক দুধ সুস্বাস্থ্যও নিয়ে আসে। চলুন জেনে নেওয়া যাক দুধের বিকল্প হিসেবে কোন দুধগুলো খেতে পারেন-

১. ওট মিল্ক

ওট মিল্ক ক্রিমি, সামান্য মিষ্টি এবং যারা পানীয়তে সমৃদ্ধ টেক্সচার পছন্দ করেন তাদের জন্য উপযুক্ত। এই দুধ পানিতে ওটস ভিজিয়ে এবং মিশ্রণটি ছেঁকে তৈরি করা হয়। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে-বিশেষ করে বিটা-গ্লুকান, যা হৃদরোগের জন্য উপকারী হতে পারে। যাদের বাদামের অ্যালার্জি রয়েছে তাদের জন্য এটি একটি দুর্দান্ত পানীয় হতে পারে।

২. কাজু দুধ

কাজু দুধ মাখনের মতো মসৃণ, কাজু বাদামকে পানির সাথে মিশিয়ে তৈরি করা হয়। এটি ভিটামিন, খনিজ এবং স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ। যদিও দুধের অন্যান্য বিকল্পগুলোর তুলনায় এতে ফ্যাট এবং প্রোটিন কম, তবে কাজু দুধের ক্যালোরিও কম, এটি স্বাস্থ্য-সচেতন লোকদের জন্য একটি প্রিয় পানীয় হতে পারে।

৩. রাইস মিল্ক

রাইস মিল্ক প্রক্রিয়াজাত বাদামি চাল থেকে তৈরি একটি হালকা স্বাদের মিষ্টি দুধ। এটি হজম করা সহজ এবং সিরিয়াল, স্মুদি এবং বেকিং-এ ভালো কাজ করে। তবে চালের দুধে প্রোটিন থাকে না, এটি খনিজ সমৃদ্ধ এবং কম স্যাচুরেটেড ফ্যাট। এছাড়াও এটি হাইপোঅলার্জেনিক, তাই এটি ল্যাকটোজ, সয়া বা বাদামে অ্যালার্জি আছে এ ধরনের ব্যক্তিদের জন্য উপকারী হতে পারে।

৪. বাদাম দুধ

বাদাম দুধ একটি জনপ্রিয় পানীয় যা বাদাম ভিজিয়ে, পিষে এবং ছেঁকে তৈরি করে। এটি স্বাভাবিকভাবেই কম ক্যালোরি সমৃদ্ধ। সেইসঙ্গে এটি কোলেস্টেরল এবং গ্লুটেন থেকে মুক্ত। এটি খনিজ পদার্থে পরিপূর্ণ এবং আয়রনের একটি দুর্দান্ত উৎস হতে পারে, যা রক্তস্বল্পতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা প্রতিরোধে সহায়তা করে।

এইচএন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102