মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রথম আলো ও ডেইলি স্টার পুড়িয়ে বয়কটের ডাক বেরোবিতে

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩০৮ Time View

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পত্রিকা দুটি পুড়িয়েও প্রতিবাদ জানান তারা।এ সময় আব্দুল আল ফাহিম নামক এক শিক্ষার্থী বলেন, ‘প্রথম আলো, ডেইলি স্টার দালালি করেছে। তারা ছাত্রলীগকে এখনো নিষিদ্ধ সংগঠন বলে মনে করে না। এটা তারা কোথাও উল্লেখ করেনি। তারা কখনো বলেনি ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন।আমরা বলে দিতে চাই, প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলব। তাদের বাংলাদেশ থেকে উৎখাত করব।’

 

আরেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দীর্ঘদিন ধরে স্পর্শকাতর ইস্যুতে মিথ্যা, বিভ্রান্তিকর এবং উসকানিমূলক সংবাদ প্রচার করে আসছে। তারা ভারতের দালাল হয়ে কাজ করেছে।তারা দীর্ঘদিন জাতিকে বোকা বানানোর চেষ্টা করছে। আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করছে। কোনো হত্যাকাণ্ড কোথায় চালাতে হবে, কাদের গুম করতে হবে, কাদের দমিয়ে রাখতে হবে, আওয়ামী লীগ টিকিয়ে রাখতে হবে, দীর্ঘদিন যাবৎ এ জন্য কাজ করছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102