সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

কণ্ঠ নকল করে ভুয়া বিজ্ঞাপন: আইনি পদক্ষেপের ঘোষণা জনপ্রিয় উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেতের

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২২৫ Time View

আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেশের জনপ্রিয় উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেত সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার কণ্ঠ নকল করে প্রচারিত একটি ভুয়া বিজ্ঞাপনচিত্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। হানিফ সংকেত তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “গত কিছুদিন ধরে লক্ষ্য করছি, একটি প্রতারক চক্র ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের উপস্থাপনার অংশ ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিস সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করছে।” তিনি আরও বলেন, “এআই কৃত্রিমভাবে যত সূক্ষ্মতার পরিচয়ই দিক না কেন, একটুখানি লক্ষ করলেই বোঝা যাবে এটা আসল নয়, নকল। আমার কণ্ঠ অনুকরণ করলেও উপস্থাপনায় বাংলা উচ্চারণ ভিনদেশের।” হানিফ সংকেত উল্লেখ করেন, “অনেক প্রস্তাব পাওয়া সত্ত্বেও আমি কখনোই কোনো বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করিনি। সুতরাং আমাকে ব্যবহার করে এ ধরনের এআই কিংবা প্রযুক্তিনির্ভর কোনো বিজ্ঞাপন দেখে কেউ বিভ্রান্ত হবেন না। কারণ, এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যারা এ ধরনের প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে শিগগিরই আমি আইনগত ব্যবস্থা নেব।” তিনি এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “প্রযুক্তির উৎকর্ষের এই যুগে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহারের মাত্রা এতটাই বেড়েছে যে প্রযুক্তিগত প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই।” হানিফ সংকেত আরও লেখেন, “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), যা মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রদর্শন করতে পারে। তবে এর অপব্যবহারের ফলে ঘটছে অনেক অঘটনও। যার কারণে অনেকেই বিড়ম্বনার শিকার হচ্ছেন, বিভ্রান্ত হচ্ছেন।” কিছুদিন আগেই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার হুমকি থেকে নিজেদের সৃষ্টিকে সুরক্ষা দেওয়ার জন্য কপিরাইট আইন হালনাগাদ করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ তারকারা। হানিফ সংকেত তার পোস্টে এ প্রসঙ্গও উল্লেখ করেছেন। তিনি এআই নিয়ে নীতিমালা তৈরির আহ্বান জানিয়ে বলেন, যেন কেউ এই প্রযুক্তির অপব্যবহার করতে না পারে। হানিফ সংকেতের এই উদ্যোগ প্রযুক্তির সঠিক ব্যবহার এবং এর অপব্যবহার রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা সমাজে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102