সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

সমু চৌধুরীকে উদ্ধার: মাজারে গামছা পরা অবস্থায় পাওয়া গেলেন অভিনেতা চলচ্চিত্র অভিনেতা ও নাট্যকার সমু চৌধুরীকে

bornomalanews
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৯০ Time View

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার একটি মাজারে গামছা পরা অবস্থায় দেখা গেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমুকে উদ্ধার করে। বর্তমানে তাকে নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং পরিবারের জিম্মায় তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম গণমাধ্যমকে জানান, সমু চৌধুরীর খোঁজ-খবর নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাজারে অবস্থান করছেন। তিনি জানান, সমু চৌধুরী তাদের সঙ্গে বসে কথা বলেছেন এবং বর্তমানে তিনি স্বাভাবিক ও সুস্থ আছেন। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সমুদা মানসিক চাপে এমনটি করেছেন। এর আগেও এমন ঘটনা ঘটেছিল। আমরা সমুদাকে নিকটস্থ পাগলা থানা প্রশাসনের মাধ্যমে মাজার থেকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়ে এসেছি। ঢাকা থেকে আমাদের একটি দল যাচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করছি।” স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে সমু চৌধুরী পাগলা থানার মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে গাব গাছের নিচে শুয়ে থাকতে দেখা যায়। মামুন নামে এক যুবক প্রথমে তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই প্রথমে মনে করেছিলেন এটি শুটিংয়ের ছবি, কিন্তু পরে জানা যায়, সমু চৌধুরী মানসিকভাবে অসুস্থ হয়ে মাজারে শুয়েছিলেন। স্থানীয়দের মতে, তিনি বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই মাজারে আসেন। এ ঘটনার পর সমু চৌধুরীর সুস্থতা কামনা করে তার ভক্ত ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। আশা করা হচ্ছে, দ্রুত তাকে চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102