সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

শবনম ফারিয়ার রাজনৈতিক ক্ষোভ: সামাজিক মাধ্যমের মাধ্যমে প্রতিবাদ

bornomalanews
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২২১ Time View

অভিনয়জগতে পরিচিত মুখ শবনম ফারিয়া কেবল একজন অভিনেত্রী হিসেবেই নয়, বরং তার স্পষ্ট বক্তব্য ও সামাজিক সচেতনতার জন্যও আলোচনায় থাকেন। সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সরাসরি তাদের পক্ষ নিয়েছিলেন ফারিয়া। এবার ১ আগস্ট নিজের ফেসবুক পোস্টে তিনি আবারও সামাজিক ও রাজনৈতিক বিষয়ে সরব হয়েছেন। তার পোস্টে তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ফারিয়া লিখেছেন, “এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!” তিনি সাধারণ মানুষের অসহায় অবস্থান তুলে ধরে লেখেন, “মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!’” শবনম ফারিয়া তার পোস্টের শেষে উল্লেখ করেন, “এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।” তার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। ফারিয়ার এই বক্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রতি সাধারণ মানুষের উদ্বেগ ও অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102