সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ!

শহরের নিঃশব্দ ক্লান্তি—শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’ প্রকাশিত

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ Time View

সময়ের আলোচিত ব্যান্ড শিরোনামহীন তাদের বহুল প্রতীক্ষিত ‘বাতিঘর’ অ্যালবামের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’ প্রকাশ করেছে। শহুরে জীবনের নিঃশব্দ দীর্ঘশ্বাস আর ক্লান্তির গল্প উঠে এসেছে শেখ ইশতিয়াকের লেখা ও সুর করা এই গানে। ব্যস্ত বিকেলের এক নির্জন কফিশপে, ধোঁয়াটে বাতাস আর একাকীত্বের আবহে সাজানো হয়েছে গানটির কথা—যা ইউরোপ সফরের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। শিরোনামহীনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে গানটি শোনা যাচ্ছে ইতোমধ্যে। ভিডিও ও গানের কথায় ফুটে উঠেছে এক একাকী মানুষের গল্প, যিনি শহরের ব্যস্ততার মাঝেও এক অপার শূন্যতায় ক্লান্ত হয়ে আছেন। নয়েজমাইন স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে, মিক্স ও মাস্টার করেছেন শফিকুল ইসলাম। আর্টওয়ার্ক ও টাইপোগ্রাফি ডিজাইনে ছিলেন তাহজিব ফেরদৌস। ‘ক্লান্ত কফিশপ’ ছাড়াও ‘বাতিঘর’ অ্যালবামের ‘প্রিয়তমা’, ‘জানে না কেউ’, ‘কতদূর’, ‘মা’সহ একাধিক গান ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। অ্যালবামের শেষ গান হবে ‘এই অবেলায় ২’। এদিকে প্রথমবারের মতো কানাডার টরন্টোতে কনসার্ট করতে যাচ্ছে শিরোনামহীন। আগামী ১ নভেম্বর টরন্টোতে পারফর্ম করবে তারা। সেই উপলক্ষে গত রাতে দেশ ছেড়েছে ব্যান্ডটি। বর্তমানে শিরোনামহীনের লাইনআপে আছেন—জিয়াউর রহমান, কাজী আহমেদ শাফিন, শেখ ইশতিয়াক, সাইমন চৌধুরী এবং সুদীপ্ত সিনহা দীপু। শহরের ক্লান্ত জীবনের সুর আর একাকীত্বের নিঃশব্দ ভিড়ে শিরোনামহীনের ‘ক্লান্ত কফিশপ’ যেন নতুন এক অনুভূতি এনে দিল শ্রোতাদের মাঝে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102