রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

বাংলাদেশ ভ্রমণে কানাডার নাগরিকদের জন্য সতর্কতা

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ Time View

বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা সরকার। বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ভ্রমণে গেলে নাগরিকদের বাড়তি সতর্ক থাকতে হবে। এ সতর্কতাকে ‘হলুদ সংকেত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার অর্থ হলো ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ নয়, তবে ঝুঁকি এড়াতে সচেতন থাকতে হবে প্রতিটি ধাপে। তবে দেশের পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভ্রমণের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিয়েছে কানাডা। এসব এলাকায় ‘লাল সংকেত’ জারি করা হয়েছে, যা সরাসরি ভ্রমণ নিষেধাজ্ঞার নির্দেশনা। কানাডা সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচি, হরতাল, অবরোধ, সম্ভাব্য বিক্ষোভ ও সংঘর্ষের কারণে নিরাপত্তা পরিস্থিতি যেকোনো সময় অবনতির দিকে যেতে পারে। অনেক ক্ষেত্রেই এই ধরনের পরিস্থিতির পূর্বাভাস পাওয়া যায় না। তাই বাংলাদেশ সফরে গেলে নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ঝুঁকির বিষয়ে বিশেষভাবে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের আশঙ্কা সেখানে সবসময় বিরাজ করে। ফলে এসব অঞ্চলে ভ্রমণ না করার জন্য জোরালোভাবে আহ্বান জানানো হয়েছে কানাডার পক্ষ থেকে। এ সতর্কতা প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি। বিশেষত বিদেশি নাগরিকদের জন্য ঝুঁকির কারণ ও সম্ভাব্য কূটনৈতিক প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102