রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি: আসছে বিশেষ অ্যাপ ও পোস্টাল ব্যালট ব্যবস্থা

bornomalanews
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ Time View

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ কার্যকর করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি জানিয়েছে, প্রবাসীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া ও ভোট প্রদানের পদ্ধতি দ্রুতই জানানো হবে। সোমবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য দেন। তিনি বলেন, “প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর অধীনে কিভাবে নিবন্ধন হবে, ভোট প্রদানের ধাপ কীভাবে সম্পন্ন হবে—এসব বিষয়ে একটি প্রাথমিক ডিজাইন তৈরি করে কমিশনে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আশা করছি বিকেলের মধ্যেই অনুমোদন পাওয়া যাবে। অনুমোদন মিললেই বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।” রুহুল আমিন মল্লিক আরও জানান, প্রবাসীদের ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানো হবে। কারণ প্রযুক্তিনির্ভর এই প্রক্রিয়া নিয়ে যত বেশি মানুষ সচেতন হবেন, ততটাই স্বচ্ছ ধারণা তৈরি হবে। ইসি সূত্রে জানা গেছে, ভোটারদের নিবন্ধনের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে। প্রবাসীরা অ্যাপটির মাধ্যমে নিজেকে ভোটার হিসেবে নিবন্ধন করবেন। পরবর্তীতে কমিশন সংশ্লিষ্ট ভোটারকে ব্যালট পাঠাবে। ব্যালট পূরণ করে ভোটাররা তাদের নিকটস্থ পোস্টবক্সে জমা দেবেন। প্রবাসীদের পাশাপাশি দেশে অবস্থানরত কয়েদি ও ভোটের কাজে নিয়োজিত সরকারি চাকরিজীবীরাও একইভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে ইসি। সে লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি চলছে। এবারই প্রথম প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তির মাধ্যমে নতুন অভিজ্ঞতার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102