রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

এনসিপিকে বেগুন-কলা-লাউসহ ৫০ প্রতীকের অপশন দিল ইসি

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ Time View

প্রতীকের তালিকা থেকে মার্কা চেয়ে এনসিপিকে চিঠি নির্বাচন কমিশনের নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রক্রিয়ায় থাকা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রতীক পছন্দ করে জানানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, এনসিপির আবেদনপত্রে পছন্দের প্রথম প্রতীক হিসেবে উল্লেখ করা ‘শাপলা’ বর্তমান নির্বাচনী প্রতীকের তালিকায় না থাকায় সেটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। গত ৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এনসিপিকে এ বিষয়ে অবহিত করা হয়। চিঠিতে বলা হয়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯(১) অনুযায়ী নির্ধারিত প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায়, এনসিপিকে তালিকাভুক্ত অন্য প্রতীক থেকে একটি নির্বাচন করতে হবে। দলটির আবেদনপত্রে ‘শাপলা’ ছাড়াও ‘কলম’ ও ‘মোবাইল’ প্রতীকের কথা উল্লেখ ছিল। এ প্রসঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০৮ (১) (খ) অনুযায়ী, কোনো দলকে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রতীকের তালিকা থেকে পছন্দ অনুযায়ী একটি প্রতীক বরাদ্দ দেওয়া হয় এবং পরবর্তীতে দল চাইলে প্রতীক পরিবর্তনের আবেদন করতে পারে। এনসিপিকে দেওয়া চিঠিতে আরও উল্লেখ রয়েছে, ৭ অক্টোবরের মধ্যে চূড়ান্তভাবে একটি প্রতীক লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে। কমিশনের তালিকা থেকে যেসব প্রতীক বাছাই করা যাবে সেগুলোর মধ্যে রয়েছে—উটপাখি, আলমিরা, বেগুন, খাট, ঘুড়ি, কাঁপ-পিরিচ, চশমা, দালান, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক নির্বাচন না করলে নিবন্ধন প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে। এনসিপি সূত্রে জানা গেছে, দলটি দ্রুতই চূড়ান্ত প্রতীক বাছাইয়ের সিদ্ধান্ত নেবে। এভাবে নতুন দল হিসেবে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতীক বাছাইয়ের মাধ্যমে নিবন্ধনের চূড়ান্ত ধাপে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102