শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্রের শেষ বিদায়

bornomalanews
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ Time View

বলিউডের অমর অভিনেতা ধর্মেন্দ্র ২৪ নভেম্বর সকালেই না ফেরার দেশে চলে গেছেন। শ্বাসকষ্টজনিত সমস্যায় গত মাসের শেষের দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসার পর সম্প্রতি মাত্র ১২ দিন আগে হাসপাতালে থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জীবন রক্ষা হল না। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের জুহুর বাড়ির সামনে ভিড় জমে যায়, যেখানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয় এবং সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।দর্শক ও শিল্পী মহলেও শোকের ছায়া নেমে আসে। সালমান খান, শাহরুখ খানসহ অনেক তারকা তার বাড়িতে হাজির হন। তবে ধর্মেন্দ্রর মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা না আসায় এক পর্যায়ে ধোঁয়াশা তৈরি হয়। মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশান ঘিরে পরিবার ও জনপ্রিয় তারকারা উপস্থিত থাকলেও পরিবার থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি না দেওয়ায় পরিস্থিতি রহস্যময় ছিল। ভারতীয় গণমাধ্যম বলছে, কয়েক দিন আগে বিভ্রান্তিকর খবর ছড়ানো থেকে বিরত থাকতে দেওল পরিবার এবার ধর্মেন্দ্রের মৃত্যুর বিষয়ে গোপনীয়তা বজায় রেখেছেন। ধর্মেন্দ্রের প্রয়াণে বলিউড পরিচালক করণ জোহর সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং তাকে “একটি যুগের অবসান” ও “ভারতীয় সিনেমার প্রকৃত কিংবদন্তি” হিসেবে স্মরণ করেছেন। ধর্মেন্দ্র ছিলেন শুধু একজন তাবড় অভিনেতা নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র, যাঁর কীর্তি ও উপস্থিতি সারা জীবনে দর্শক হৃদয়ে অমলিন হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102