বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

ইলন মাস্ক ট্রাম্পের প্রচারণায় প্রতিদিন ১০ লাখ ডলার পুরস্কার দেবেন

bornomalanews
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ Time View

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারণায় ব্যস্ত ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবির। জোরদার প্রচার চালাচ্ছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসসহ তার সমর্থকরাও। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ট্রাম্পকে সমর্থন দেওয়া মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

এবার তিনি ঘোষণা দিয়েছেন, ৫ নভেম্বর পর্যন্ত দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে প্রতিদিন একজন ভোটারকে ১০ লাখ ডলার করে পুরস্কারের।

নির্বাচনের আগের দিন পর্যন্ত যে অঙ্গরাজ্যগুলোতে উভয় প্রার্থীর জেতার সম্ভাবনা রয়েছে, সেগুলোতে প্রতিদিন একজন ভোটারকে ১০ লাখ ডলার পুরস্কার দেবেন ইলন। জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা জোরদারেই এমন ঘোষণা দিয়েছেন তিনি।

স্থানীয় সময় শনিবার (১৯ অক্টোবর) পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে প্রচারণা সমাবেশে এক ভোটারের হাতে এই পুরস্কার তুলে দেন ইলন মাস্ক।

মাস্কের ‘আমেরিকা প্যাক’ কর্মসূচির কমিটির মাধ্যমে প্রতিদিন এই অর্থ দেওয়া হবে। এই কর্মসূচিতে নিরাপদ সীমান্ত ও শহর, বৈষম্যহীন বিচার ব্যবস্থা, বাকস্বাধীনতাকে সমর্থন দেওয়ার কথা বলা হয়েছে। এই পিটিশনে যারা সই করবেন, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে বাছাই করে এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।

শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে প্রচারণা সমাবেশে এক ভোটারের হাতে চেক তুলে দিয়ে এই কর্মসূচি শুরু করেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী পরদিনও চেক তুলে দেন আরেকজনকে।

এ সময় ইলন মাস্ক বলেন, নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিন আমরা ১০ লাখ ডলার পুরস্কার দেবো। আপনাদের কেবল একটি পিটিশনে সই করে সংবিধানকে সমর্থন জানাতে হবে। এটা খুবই সহজ বিষয়। আপনাকে ভোট দিতে হবে না। আপনি সংবিধানে বিশ্বাস করেন এটা মেনে পিটিশনে সই করতে হবে।

পিটিশনে যে কেবল রিপাবলিকানরাই সই করবেন তা নয়, দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর যে কোনো নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটারও এতে সই করতে পারবেন। ইলন মাস্কের এমন প্রতিশ্রুতি নিয়ে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে। এ প্রচারণাকে ‘অবৈধ’ উল্লেখ করে তদন্তের আহ্বান জানিয়েছেন পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সাবেক গভর্নর জস শাপিরো।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102