মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর

৭ জনের নামে দুদকের মামলা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ

bornomalanews
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৭৩ Time View

ঋণের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ড. মহিউদ্দিন খান আলমগীরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ অক্টোবর) দুদকের উপপরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় জামালপুরে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে ঋণের নামে পরস্পর যোগসাজশে ফারমার্স ব্যাংকের ৮ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।মহিউদ্দিন খান আলমগীর ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন: আর সি এল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের মালিক রাশেদুল হক চিশতি, মোহাম্মদ ফারুক, হিরন রহমান, ইব্রাহিম খান, ফারমার্স ব্যাংক তথা বর্তমানে পদ্মা ব্যাংকের জামালপুরের বকশীগঞ্জ শাখার প্রধান মাসুদুর রহমান খান এবং একই শাখার সাবেক সহকারী অফিসার মো. ফখরুজ্জামান।মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধ লব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত্ত করে সন্দেহজনক লেনদেন করেছেন। ফলে তারা মানিলন্ডারিংয়ের মাধ্যমে সাবেক ফারমার্স ব্যাংকের ৮ কোটি ৮৬ লাখ টাকা (সুদ ব্যতীত) আত্মসাতের মাধ্যমে গোপন, স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এছাড়াও আসামি মহিউদ্দিন খান আলমগীর অস্তিত্বহীন একটি প্রতিষ্ঠানের বিপরীতে ব্যাংক হিসাব খোলেন। অস্তিত্বহীন ঠিকানা ব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার আশ্রয়ে ওই হিসাব পরিচালনা করা হয়। ওই চলতি হিসাবে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত ব্যাংকটির বিভিন্ন শাখায় আট কোটি টাকার বেশি জমা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102