শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালুর পরিকল্পনা সেন্টমার্টিন ভ্রমণে

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২১ Time View

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, পর্যটক সীমিত করা, দ্বীপে প্রবেশে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ইত্যাদি পরিকল্পনা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধের বিষয়ে এক সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ।

তিনি বলেন, রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক সেন্টমার্টিন দ্বীপে যেতে পারবে না। পর্যটক সীমিত করে পরিবেশ রক্ষার পাশাপাশি দ্বীপে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।

তিনি আরও বলেন, পাহাড় কাটা ও জলাশয় ভরাটের বিষয়ে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। এর জন্য জিরো টলারেন্স ঘোষণা করেছে মন্ত্রণালয়। দেশের নদীগুলোর দূষণ নিয়ে কাজ করা হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে পরিবেশ অধিদফতর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি।

প্লাস্টিক ব্যবহার বন্ধের বিষয়ে তিনি বলেন, দ্রুতই কক্সবাজার শহরকে প্লাস্টিক মুক্ত করার জন্য কাজ শুরু করা হবে। এ সময় সাগরকে প্লাস্টিক মুক্ত রাখতে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।’

এর আগে, ২০২৩ সালে প্রবালদ্বীপটিতে প্রবেশে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে বলে একটি প্রজ্ঞাপনে জানিয়েছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে দ্বীপে প্রবেশে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান ও ধারণক্ষমতা অনুযায়ী পর্যটক নিশ্চিত করার কথাও বলা হয়েছিল। তবে বিষয়টি পরবর্তীতে আলোর মুখ দেখেনি।

প্রসঙ্গত, নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত পর্যটন মৌসুম থাকে। বছরের এ সময়টিতে দ্বীপটি উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক যাতায়াত করে থাকে।

/আরএইচ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102