রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধের দাবি

bornomalanews
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৪৬ Time View

ঢাকা, আগস্ট ২১ (২০২৫) — বাংলাদেশ সরকার ভারতের মাটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এর অবসান চেয়েছে। দুই দেশের মধ্যকার সুসম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধার প্রতি গুরুত্বারোপ করে এ সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধের জন্য ভারতের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়। বিবৃতিতে ভারতীয় ভূখণ্ডে অবস্থিত আওয়ামী লীগের নামে চলমান সকল রাজনৈতিক অফিস ও কার্যক্রম তাত্ক্ষণিকভাবে বন্ধ করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ সরকারের বক্তব্য, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত এবং ফৌজদারি মামলায় পলাতক আওয়ামী লীগের একদল নেতা ভারতে আশ্রয় নিয়েছেন। গত ২১ জুলাই এই নেতারা দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিও’র ব্যানারের আড়ালে এক সভার আয়োজন করার চেষ্টা করেন এবং সেখানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এই ঘটনা প্রকাশিত হওয়ায় বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে আসে। বিবৃতিতে এই কর্মকাণ্ডকে ‘বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা’ আখ্যা দিয়ে বলা হয়েছে, শুধু দুই দেশের মধ্যকার বিশ্বাস ও সুন্দর দ্বিপক্ষীয় সম্পর্কই এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়ার উপরও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ সরকার তাদের এই আশঙ্কা ও আশঙ্কার কারণ ভারত সরকারের কাছে উত্থাপন করেছে এবং বিষয়টিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য জোর অনুরোধ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102