মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ

bornomalanews
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৬৫ Time View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে। আগামী ৭ দিনের মধ্যে বাংলা ও ইংরেজি দৈনিকে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করার আদেশ দেয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকাজ বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে। তদন্তকারী দল জানিয়েছে, ভারত থেকে দেওয়া বক্তব্যের মাধ্যমে বিচারকের কাজ বাধাগ্রস্ত করা হয়েছে এবং হুমকি প্রদান করা হয়েছে। এর মধ্যে ২২৭টি মামলার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে শেখ হাসিনা অভিযোগ করেছেন যে, ‘২২৭জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’—এই বক্তব্যটির সত্যতা পাওয়া গেছে। এর আগে, প্রসিকিউশন টিম শেখ হাসিনার অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিল এবং আদালত ফরেনসিক তদন্তের জন্য এই আলামত পাঠানোর আদেশ দিয়েছিল। এই প্রেক্ষাপটে আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বিভাগ, যার মাধ্যমে জুলাই অভ্যুত্থানের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। এখন আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে, যাতে আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102