মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর

সহায়তার অনুমতি পেলেন ৯ আইনজীবী সাগর-রুনি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষকে

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৩০৯ Time View

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তা করার অনুমতি পেলেন ৯ আইনজীবী। এই অনুমতির পর বাদীর ব্যক্তিগত খরচে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরসহ ৯ আইনজীবীর এই মামলা পরিচালনায় আর কোনো বাঁধা থাকল না।

মঙ্গলবার (১ অক্টোবর) মামলার বাদী মেহেরুন রুনির ভাই নওশের আলী রোমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন।

এর আগে গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) একই আদালতে আইনজীবী নিয়োগের আবেদন করেন মামলার বাদী নওশের আলী রোমান। আবেদনে বলা হয়, মামলার ভিকটিম সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনিকে অজ্ঞাতপরিচয়ের আসামিরা ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করে। দীর্ঘ ১২ বছর অতিবাহিত হওয়ার পরও মামলায় কোনো প্রকার অগ্রগতি নেই। ফলে মামলাটি দ্রুত নিষ্পত্তির ও ন্যায় বিচারের স্বার্থে রাষ্ট্র পক্ষের প্রসিকিউটরকে সহায়তার জন্য বাদী পক্ষ নিজ খরচে আইনজীবী নিয়োগ করার অনুমতি প্রার্থনা করে। শিশির মনির ছাড়াও অন্য আইনজীবীরা হলেন : মুজাহিদুল ইসলাম, মিজানুল হক, মোস্তফা জামাল, আবু রাসেল, মহিউদ্দিন, আব্দুল্লাহ আল ফারুক, ইকবাল হোসেন ও মোত্তাকিন হোসাইন। আলোচিত এই মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি ৮ জন।প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নির্মমভাবে খুন হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102