মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর

দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক মন্ত্রী আবদুর রহমান ও সাবেক এনএসআই ডিজি জোবায়েরের

bornomalanews
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ Time View

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আবদুর রহমান এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশে দিয়েছেন আদালত।দুর্নীতি দমন কমিশনের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন।

আদালতে কর্মরত দুদক কর্মকর্তা আমির হোসেন গণমাধ্যমকে জানান, তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর দুদকের পক্ষে এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আবদুর রহমান, জোবায়ের ও তার স্ত্রী ফাহামিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। তাই তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।এ বিষয়ে ব্যবস্থা নিতে স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপারের (ইমিগ্রেশন) কাছে আদেশের কপি পাঠানো হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102